প্রধানমন্ত্রী সমীপে____


মাননীয় প্রধানমন্ত্রী,

'বসুন্ধরা' কে বলুন ডাক্তার ও নার্সদের জন্য ১০ লাখ সেট ppe দিতে

'বেক্সিমকো' কে বলুন ১ কোটি মাস্ক দিতে

'স্কয়ার' কে বলুন ৫০ লাখ হ্যান্ড স্যানিটাইজার দিতে

'ইউনিলিভার' কে বলুন ৫০ লাখ হ্যান্ড ওয়াশ দিতে

'এস আলম' কে বলুন ৫ লাখ টেস্টিং কিট এনে দিতে

'মুসা বিন শমসের' কে বলুন ফান্ডে ১০ কোটি ডলার দিতে

'প্রাণ গ্রুপ' কে বলুন ২০ লাখ দরিদ্র পরিবারের ৩ মাসের চাল এর দায়িত্ব নিতে

'পারটেক্স গ্রুপ' কে বলুন ২০ হাজার হসপিটাল বেড দিতে

'সেনাবাহিনী' কে বলুন হোটেল র‌্যাডিসন সরকারের নিয়ন্ত্রণে দিতে (প্রয়োজনে হাসপাতালে পরিণত করার জন্য)

'বিজিএমইএ' কে বলুন গার্মেন্টস কর্মীদের ৩ মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে

বেসরকারি ব্যাংকগুলোকে বলুন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিতে

গ্রামীনফোন, রবি, বাংলালিংক, টেলিটক কে বলুন আগামী ৩ মাসের জন্য কলরেট ১০ পয়সা/মিনিট করে দিতে

মানুষ বাঁচলে ব্যবসা পরেও করা যাবে। মানুষ না থাকলে এরা কনজিউমার কোথায় পাবে? সুতরাং তাদের নিজেদের এবং জাতির স্বার্থে এসব দায়িত্ব নিতেই হবে।

জাতির এ ক্রান্তিলগ্নে এরা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে এদের ব্যবসা-বানিজ্য 'লকডাউন' করে দিন।

একইসাথে সকল সরকারি কর্মচারীর আসন্ন নববর্ষ ভাতা কেটে করোনা ভাইরাস প্রতিরোধ ফান্ডে রাখুন।

সর্বোপরি, দল-মত, পক্ষ-বিপক্ষ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আসন্ন মহাদুর্যোগ মোকাবিলায় সমস্ত শক্তি নিয়ে শক্ত হাতে জাতিকে নেতৃত্ব দিন। সমগ্র জাতি আপনার সাথে থাকবে।

#Collected

Comments